1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তীব্র গরমে সুস্থ থাকতে কতটা হাঁটবেন?

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

তীব্র গরমে অস্থির সবাই। গরমের কারণে অনেকেই শরীরচর্চা থেকে বিরত থাকছেন। এমনকী হাঁটাহাটিও করছেন না। বিশেষজ্ঞদের মতে, এতে স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। এ কারণে নিয়ম করে হাঁটতে হবে। তবে, এই তীব্র তাপপ্রবাহের মধ্যে ঠিক কত পা হাঁটলে শরীর সুস্থ থাকবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। এ ব্যাপারে নানা পরামর্শ দিয়েছেন ভারতীয় যোগব্যায়াম বিশেষজ্ঞ সিদ্ধার্থ লাহিড়ি। তার মতে, হাঁটা হল একটি এরোবিক এক্সারসাইজ। অর্থাৎ হাঁটলে গোটা শরীরেরই ব্যায়াম হয়। সেই সঙ্গে সুগার, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো জটিল সব সমস্যা থাকে নিয়ন্ত্রণে। এতে ফুসফুসের কার্যকারিতাও বাড়ে। নিয়মিত হাঁটলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ কারণে বিশেষজ্ঞরা নিয়মিত হাঁটার পরামর্শ দেন সবাইকে। কিন্তু এই গরমে হাঁটাহাটি করাটা বেশ কষ্টসাধ্য।

এই ব্যাপারে সিদ্ধার্থ লাহিড়ি জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দিনে ১০ হাজার পা হাঁটলেই সুস্থ থাকা সম্ভব হবে। তবে এই গরমে অনেকেই দিনে এত পা হাঁটতে পারবেন না। সেক্ষেত্রে নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটুন। বেশি হাঁটাহাটির প্রয়োজন নেই। তাহলে সুস্থ থাকতে পারবেন।

​কখন হাঁটবেন?​ যোগব্যায়াম বিশেষজ্ঞ সিদ্ধার্থ লাহিড়ি জানান, তীব্র তাপমাত্রার মধ্যে সুস্থ থাকতে চাইলে একদম সকালবেলাতেই হাঁটতে হবে। চেষ্টা করুন সকাল ৫টা থেকে ৬টার মধ্যে হাঁটতে যাওয়ার। কারণ ওই সময় তাপমাত্রা কম থাকে। তবে যাদের ভোরের দিকে সময় হবে না, তারা রাত ৮টার পর হাঁটতে পারেন। তবে এই তাপদাহের মধ্যে কোনওমতেই রোদে হাঁটবেন না। তাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

এই গরমে হাঁটার সময় হালকা জামা-কাপড় পরার পরামর্শ দিয়েছেন সিদ্ধার্থ লাহিড়ি। পায়ে ভালো জুতো আর সঙ্গে পানি রাখতে বলছেন তিনি। তার মতে, রাস্তার চেয়ে ঘাসের মাঠে হাঁটলে বেশি উপকার পাবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা সকালে হাঁটতে যাওয়ার আগে অবশ্যই একটু কিছু মুখে দিন। সঙ্গে রাখুন গ্লুকোজ। গরমে হাঁটতে গিয়ে যদি মাথা ঘুরে, শরীর অস্থির লাগে তাহলে গ্লুকোজ খেয়ে নিন।

হাঁটার সময় শরীর খারাপ লাগলে, খুব ক্লান্ত বোধ করলে, মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে ছাওয়ায় বসে পড়ুন। তারপর অল্প অল্প করে পানি খান। তাহলে সুস্থ বোধ করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park