1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

‘পশ্চিমাদের ওপর হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে’; দিমিত্রি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
oppo_1024

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো বা ইউরোপে আক্রমণের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে যদি পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধকে আরও উত্তপ্ত করে তোলে, তাহলে মস্কোকে পূর্ণ জবাব দিতে হবে এবং প্রয়োজনে পূর্বপ্রতিরোধমূলক হামলা চালাতে হবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই মন্তব্য করেছেন।

মেদভেদেভের বক্তব্যে বোঝা যাচ্ছে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সংঘাত আরও বাড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তির সময় বেধে দিয়েছেন।

মেদভেদেভ বলেন, পশ্চিমা নেতারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াতে চাইছে। তিনি আরও বলেন, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। পূর্ণভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং প্রয়োজনে, পূর্বপ্রতিরোধমূলক হামলা চালাতে হবে।

তিনি অভিযোগ করেন, পশ্চিমা নেতারা নিজেদের শ্রেষ্ঠত্বের ভ্রান্ত ধারণায় বুঁদ হয়ে আছেন এবং তাদের রক্তে বিশ্বাসঘাতকতা মিশে আছে।

মেদভেদেভের বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মেদভেদেভ তার মতামত প্রকাশ করেছেন এবং ইউরোপের বর্তমান সংঘাতপূর্ণ পরিবেশ নিয়ে তার উদ্বেগ যৌক্তিক।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান। প্রেসিডেন্ট থাকাকালে তাকে একজন আধুনিকতাবাদী ও উদারপন্থি ভাবা হলেও এখন তিনি ক্রেমলিনের এক কঠোর পশ্চিমবিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে এরই মধ্যে ১২ লাখ মানুষ আহত বা নিহত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত।

তথ্যসূত্র : রয়টার্স

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park