1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩২২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে আজ শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি সিরিজ জিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্রাম পাচ্ছে না লিটন বাহিনী। আগামীকাল থেকে পাকিস্তান সিরিজের অনুশীলন শুরু করবে তারা।

আর এই সিরিজের জন্য শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজজয়ী স্কোয়াডের উপরেই ভরসা রেখেছে বিসিবি। সুতরাং, লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park