1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

কনসার্টে সুনিধি চৌহানকে বোতল ছুড়ে মারলেন দর্শক

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

মাথার চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া। গায়ে ঝলমলে টপ। পরনে কালো রঙের শর্টস। পায়ে বুট। মঞ্চে দাঁড়িয়ে কণ্ঠে তুলেছেন সুর। হঠাৎ একটি পানির বোতল উড়ে গিয়ে সুনিধি চৌহানের পায়ের কাছে পড়ে। থমকে যান গায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, উত্তরখন্ডের দেরাদুনে কনসার্ট করতে গিয়েছিলেন প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান। লাইভ এই কনসার্টের মঞ্চে ভক্তদের মাঝ থেকে কেউ একজন প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন। এতে কয়েক মুহূর্ত থমকে গেলেও পরিস্থিতি সহজেই সামলে নেন এই গায়িকা।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। প্রিয়া নামে একজন লেখেন এটি অসম্মানজনক কাজ। সুনিধি ভদ্র বলে কোনো প্রতিক্রিয়া দেননি। অঞ্জুশা শর্মা লেখেন এটি দেখে খুবই দুঃখ লাগলো। এ ঘটনায় সে কেমন অনুভব করেছে তা উপলব্ধি করছি। শোভন লেখেন এটা খুব লজ্জাজনক। আরেকজন লেখেন সে খুব শান্ত।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন সুনিধি চৌহান। ধুম্মা চালে আজা নাচলে ডান্স পে ডান্স শিলা কি জওয়ানি কামলি’সহ বলিউডে বেশ কিছু প্লেব্যাক দিয়ে সুনিধি চৌহান নিজের জায়গা করে নেন। বিশেষ করে বলিউডের আইটেম গানে প্রায়ই তার কণ্ঠ শোনা যায়।

হিন্দিসহ বিভিন্ন ভাষার গান কণ্ঠে তুলেছেন ৪০ বছর বয়সী সুনিধি। বাংলাদেশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park