1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শহরের যানজট নিরসনে আইনশৃঙ্খলা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
শিল্পনগরী নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার (৭ মে) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সকলে শহরে যানজট সৃষ্টির বিভিন্ন কারণ এবং তা সমাধান করার নানা উপায় তুলে ধরেন।

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শহরে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যততত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিং বন্ধ, সড়কে হকার বসতে না দেওয়া, রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধসহ আমরা আরও কয়েকটি উদ্যোগ নিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই শহরে যানজট কিছুটা হ্রাস পাবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park