1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১০ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ অফিসে অভিযান চালিয়েছেদুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদকের দুদকের সমন্বিত জেলা কার্যালয়,নারায়ণগঞ্জ’র সহকারী পরিচালক তুষার আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, বিআরটিএ, নারায়ণগঞ্জ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেটও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলার এক পর্যায়ে একজনকেদালাল সন্দেহে আটক করে বিআরটিএ, নারায়ণগঞ্জ’র অফিস প্রধানের কক্ষে নিয়ে যাওয়া হয়।

এ সময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করা হয়। পরবর্তী সময়ে বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়। এ সময় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে পরামর্শ প্রদান করে দুদক টিম।

অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, দুদকের একটি
টিম এসে এ অফিসের অভিযান করে একটি ফাইল নিয়ে যায়। এসময় তিনি অফিসে ছিলেন না বলেও জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park