1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চীনের সহায়তায় নাঃগঞ্জে হাসপাতাল স্থাপনের দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের বিনিয়োগের খবরে দেশের বিভিন্ন প্রান্তে সাড়া জেগেছে, এবং নারায়ণগঞ্জও এর বাইরে নয়। গত কয়েকদিনে বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একযোগে দাবি জানিয়েছেন, চীনের সহায়তায় শহরে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের জন্য। তাঁদের মতে, নারায়ণগঞ্জে এমন একটি হাসপাতাল স্থাপন হলে চিকিৎসা খাতের উন্নতি হবে এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

এদিকে, দেশজুড়ে চীনের বিনিয়োগে হাসপাতাল স্থাপনের খবরে নারায়ণগঞ্জের বাসিন্দারাও নিজেদের দাবী জানাতে সোচ্চার হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে মানববন্ধন, সভা-সমাবেশের মাধ্যমে শহরের মানুষ তাঁদের চাহিদা প্রকাশ করছেন। তাদের মূল বক্তব্য, “নারায়ণগঞ্জে আধুনিক হাসপাতাল হওয়া খুবই জরুরি।”

নারায়ণগঞ্জ শহরের বড় একটি অংশের মানুষ জানিয়েছেন, স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে সেবা পাওয়ার সুযোগ নেই, বিশেষত উন্নত চিকিৎসা খরচের কারণে অনেকেই ঢাকা বা অন্য শহরে যাওয়ার জন্য বাধ্য হন। নারায়ণগঞ্জে একটি আধুনিক হাসপাতাল স্থাপন হলে, এখানে বসবাসরত বিশাল জনগণের জন্য স্বাস্থ্যসেবা অনেক সহজ হবে।

চীনের সহায়তায় বিভিন্ন অঞ্চলে হাসপাতাল স্থাপনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চীনা মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি) ২০২০ সালেই বাংলাদেশে হাসপাতাল স্থাপন নিয়ে আলোচনা শুরু করেছিল। তবে, এখনও এটি একটি প্রাথমিক পর্যায়ের আলোচনা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেন, এই উদ্যোগটি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে এবং আগামীতে এর বিস্তারিত আলোচনার পরই সিদ্ধান্ত নেয়া হবে।

নারায়ণগঞ্জ যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, নারায়ণগঞ্জের হাসপাতালগুলোর অবস্থা বর্তমানে অনেকটাই সংকটমুখী, বিশেষত সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চাপ থাকে খুবই বেশি। নারায়ণগঞ্জ শহরের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং আরও উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানো প্রয়োজন। নারায়ণগঞ্জের জনগণের জন্য স্বাস্থ্যসেবা যে কোনো সময়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরের চাহিদা যদি রাষ্ট্রীয় এবং চীনের সহায়তায় একটি আধুনিক হাসপাতাল স্থাপনে মেলে, তাহলে এর সুফল শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশই ভোগ করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park