1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

‘ঝুট ব্যবসায়ী হাফিজ’ সমাবেশ করতে বাঁধা দিচ্ছে !

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
নারায়ণগঞ্জের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোঃ হাফিজুল ইসলামের বিরুদ্ধে জেলা সম্মেলন বানচাল করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ফিরিস্তি নিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, নাজমুল হাসান নান্নু, জয়নাল আবেদীন, আলমগীর দেওয়ান, রাজিব চৌধুরী, আঃ রব রবিন, রমজান শেখ, নূর ইসলাম ও রাজু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি এফ এম আবু সাঈদ। তিনি বলেন, আগামী ১ মে আমাদের শ্রমিক ফেডারেশনের সপ্তম জেলা সম্মেলন উপলক্ষ্যে চাষাড়া শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশ করার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদেরকে অনুমতিও প্রদান করেছে।

আমাদের এই মহতি সমাবেশকে বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ঝুট ব্যবসায়ী ও কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি পদে থাকা মো: হাফিজুল ইসলাম। তিনি ক্ষমতার জোর দেখিয়ে বলেন শহীদ মিনারে শ্রমিক ফেডারেশনের সমাবেশ করতে দেয়া হবেনা।
এফ এম আবু সাঈদ বলেন, বিশিস্ট ঝুট ব্যবসায়ী, গার্মেন্ট ব্যবসায়ী ও কন্ট্রাকটার এবং কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ জেলায় সভাপতি পদে থাকা মোঃ হাফিজ সে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে, গত ১৫ বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার কথায় চলেছে। তার ক্ষমতার জোরে সমাবেশের স্থান বাতিল করে দিবে। আমাদের জেলার সম্মোধন তিনি অনুষ্ঠিত হতে দিবেন না। আমাদের শ্রমিক সম্মেলন বানচাল করে দিবেন। আমাদের জেলা সম্মেলন হতে দিবেন না।

অতঃপর আমরা এ বিষয়ে তার সংঙ্গে একাধিক বার যোগাযোগ করলে সে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের নাম ভাঙ্গিয়ে বলে শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের প্রোগাম করবে। আমরা সাংস্কৃতিক জোটের সম্মানিত নেতৃবৃন্দের সংগে আলাপ করে জানতে পারি সাংস্কৃতিক কোট এই ধরনের কোন প্রোগামের ঘোষনা দেয় নাই বা তারা সিটি কর্পোরেশনে এই জন্য কোন আবেদন করেন নাই।
তিনি আরো বলেন, মোঃ হাফিজ এই বিষয়ে মিথ্যা প্রচারনা চালাচ্ছে। আমাদের খায়না সে আমাদের প্রমিক সম্মেলন বানচাল করে উদ্দেশ্যমূলক ভাবে নারায়ণগঞ্জ শহরের শান্তি শৃংক্ষলা অবনতি ঘটাতে পারে। এবং সে এখনো একই স্থান বিনা অনুমোদিত সময়ে পোস্টার দিয়া প্রচার চালাচ্ছে। উল্লেখ্য, তার এই কর্মকাণ্ড স্থগিত করার জন্য কমিউনিস্ট পার্টিসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে অবগত করলেও তারা হাফিজের কর্মকাণ্ড স্থগিত করে নাই। যার কারনে আমাদের সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি এন্ট্রি করি। জিডি এন্ট্রি নং-১৫৩৯-তাহর ২৭/০৪/২৫ ইং।

এফ এম আবু সাঈদ আরো বলেন, শহীদ মিনারের সভা সমাবেশ করার অনুমতি দেওয়ার একমাত্র অথরিটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমরা একটি সংগঠন হিসাবে যথা নিয়মে ২৩/০২/২৫ ইং তারিখে আবেদন করে সিটি কর্পোরেশন থেকে গত ১৭/০৩/২০১৫ তারিখে লিখিত ভাবে অনুমতি পাই ১ মে ২০২৫ ইং বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার। অনুমতি প্রাপ্ত হই এবং, সেই মতে আপনারা দেখেছেন আমাদের পোস্টার লিপলেট, দাওয়াত কার্ড প্রদান করেছি। অথচ একজন ব্যক্তি ক্ষমতার দম্ভ দেখাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park