1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অনিয়ম করলে কাউকে ছাড় নয়: রাজউক চেয়ারম্যান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
ঢাকাসহ সকল নগরীকে তিলোত্তমা নয়, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না। সারা দেশে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় রাজউক জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঝুঁকিপূর্ণ ভবন অফিসিয়ালি তালিকা করবে ডিসি অফিস। আর আমরা যে ঝুঁিকপূর্ণ ভবনের তালিকা করছি অত্যন্ত দু:খের বিষয়, এর অধিকাংশই সরকারি ভবন। এ নিয়ে আমরা কাজ করছি।

পাশাপাশি আমাদের পুরান ঢাকায় অসংখ্য পুরনো ভবন রয়েছে। যেসব ভবন বর্তমানে অত্যন্ত দুর্যোগপ্রবণ। আমরা ওইসব ভবনের মালিকদের বলেছি, যদি তারা এসব ভবন ভেঙ্গে ব্লক দিয়ে ভবন তৈরি করেন তাহলে আমাদের কাছ থেকে ভালো প্রণোদনা পাবেন। আমরা সবদিক দিয়েই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

বিভিন্ন অভিযানে এখন থেকে আমরা যৌথ ম্যাজিস্ট্রেট পাঠাবো। যতটুকু সম্ভব খাল-বিল, নদী-নালা, কৃষিজমি সব উদ্ধার করবো। আমরা হয়তো পুরোপুরি অতীতে যেতে পারবো না। কিন্তু কিছুটা হলেও এই সমস্যার সমাধান করতে পারবো।

ভবনের প্ল্যান পাস করা সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো ভবনের প্ল্যান পাস করতে চাইলেই থার্ড পার্টির কাছে ছুটে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন আর থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ বর্তমানে অনলাইনের মাধ্যমে রাজউকের প্ল্যান পাস করা যায়।

রাজউকের চেয়ারম্যান আরও বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দেয়া। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সকলকে নিয়মের মধ্যে থাকার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাজউকের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফআর আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park