1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
আড়াইহাজার উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ সুলেখা আক্তার (৪৫) নারান্দী গ্রামের বাসিন্দা এবং কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই দশক আগে তার বিয়ে হয় একই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সঙ্গে। তাদের সংসারে রয়েছে চার কন্যাসন্তান।

পুলিশ জানায়, এক সময় কাপড়ের ব্যবসায় যুক্ত ছিলেন রব মিয়া। সংসারও চলছিল স্বাভাবিক। তবে কিছু বছর ধরে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মাঝে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে তুলে নেন এবং ঘরের ভেতরেই সুলেখার গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর, রব মিয়াকে বেদনার্ত গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।

আড়াইহাজার থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, আমরা ঘাতক স্বামীকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রেখেছি। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park