1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে নারায়ণগঞ্জে স্বামী জসিম ওরফে রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। গতকাল সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জসিম ওরফে রানা (২৫) বরগুনা জেলার পাথরঘাটা থানার আব্দুল জলিলের ছেলে। নিহত সুরভী আক্তার (২০) মাদারীপুর সদর থানার চরমুগুরিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় স্ত্রী সুরভীকে শ্বাসরোধে হত্যা করে জসিম। হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park