1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে দুই স্থানে বলাকালী পূজা ও মেলার উদ্বোধন অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টাইমের সেরা ১০০ ছবিতে এনজোর বিতর্কিত ট্যাকল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে হরতাল সোমবার নতুন মজুরিতে কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী

নতুন মজুরিতে কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:

দীর্ঘদিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি মেনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা কারখানাগুলোও। এতে শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য ও স্বস্তি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা যায়, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের মুখে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে হতো। তবে মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তারা খুশি। আর কোনো আন্দোলন চান না তারা। সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দের সঙ্গে কাজে ফেরার কথাও জানান তারা।

পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হতো। তবে নতুন মজুরিতে তারা সন্তুষ্ট।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। কারখানা ভালোভাবে চললে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই উপকৃত হবে এবং দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করা হচ্ছে, শ্রমিকরা আর আন্দোলনে জড়াবেন না এবং কাজে মনোযোগী হবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park