1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

গু মের শিকার ২০০ জনের সন্ধান নেই, একযোগে চলছে তদন্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। এসব ঘটনায় গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তাই সব গুমের অভিযোগ একসঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে কয়েকটি গুমের মামলার বিচার কার্যক্রম চলছে। বেশ কয়েকটি মামলা শুনানির পর্যায়ে রয়েছে। গুমের ওপর আইন পাস হয়েছে। ব্যাপক ও পদ্ধতিগত গুমের অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।

তদন্তের অগ্রগতি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্যান্য গুমের মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তের অংশ হিসেবে শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্যগ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, তদন্তের পরিধি ব্যাপক হওয়ায় এসব কার্যক্রমে সময় লাগছে। তবে খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছেন তারা। প্রতিবেদন দাখিলের পর গুমের ঘটনাগুলোর বিচারের ব্যবস্থা করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park