1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শত শত মানুষের ভিড়ে ভাঙচুর, তবুও নীরব কেন সিদ্ধিরগঞ্জ থানা? মামুদ মাহমুদ গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা-অগ্নিসংযোগের নিন্দা এবি পার্টির ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা

শত শত মানুষের ভিড়ে ভাঙচুর, তবুও নীরব কেন সিদ্ধিরগঞ্জ থানা? মামুদ মাহমুদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বেকু মেশিন দিয়ে বসতভিটা ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ঘটনার প্রায় ৮ ঘণ্টা পার হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্দেশে মামুন মাহমুদ বলেন, রাত ৮টার পর শত শত মানুষের উপস্থিতিতে এত বড় ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ঘটনায় তাঁদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার বারবার নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে।

এ সময় ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান মামুন মাহমুদ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা নগদ অনুদান দেওয়ার কথাও জানান।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park