1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

পূর্বনির্ধারিত অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অস্ট্রেলিয়ার সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি।

সফরকালে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন শফিকুর রহমান। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। পরদিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এ ছাড়া ২৩ নভেম্বর রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান জামায়াত আমির।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park