1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি, স্বাভাবিক পরিস্থিতি কাদের মোল্লার ফাঁসিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বললেন প্রধান বিচারপতি গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরাল পুলিশ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক মনিরুল ইসলাম সজল ও সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল রংপুরে টার্মিনালের পাশে বাসে আগুন, পুড়ে ছাই রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী রামেক হাসপাতালে প্রথমবার জরুরি হার্টের রিং স্থাপন বাংলাদেশকে ছাড়িয়ে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার পচেত্তিনোর লক্ষ্য সিটির আধিপত্য ভাঙা

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরাল পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে বাঘের বাজার এলাকার পাঁচটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করেন। একপর্যায়ে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোগড়া, কোনাবাড়ী ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এখন পর্যন্ত কোথাও সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। বাঘের বাজার এলাকায় সামান্য সমস্যা দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং অনেক শিল্পকারখানায় কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park