1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বেতন দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সাভারের উল্লাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

বেলা ২টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ বলেন, পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park