1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নাঃগঞ্জে ‘বাংলা নববর্ষ ১৪৩২ বরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
নারায়ণগঞ্জে‘বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, ক্রান্তি খেলা ঘর আসরসহ বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসনের পহেলা বৈশাখের এমন উদ্যোগ নববর্ষ বরণের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে বলে জানান মেলায় স্টল নিয়ে বসা দোকানিরা।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা জানান, আমাদের সংস্কৃতি আমাদের ঐতিয্য, এ আয়োজনের মাধ্যমে আমরা এ ঐতিয্যকে তুলে ধরতে চেয়েছে। বাংলাদেশ একটি সামাজিক সম্প্রীতির লীলা ভূমি সেটা দেখাতে চেয়েছি। ধর্মবর্ন নির্মিশেষে সবাই একত্রিত হয়েছি।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, পহেলা বৈশাখ উদযাপনে নারায়ণগঞ্জে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃংখলাবাহীনী। দিনব্যাপী সবাই নববষর্রে অনন্দ উদযাপন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ কর্মকর্তাগন ও নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শান্তিময় নারায়ণগঞ্জে গড়ে উঠুক জানিয়ে বলেন, সকল ফ্যাসিষ্টদের বিচার নারায়ণগঞ্জের মাঠিতে হবে।

প্রশাসন কখনো কোন দলীয় করণ করবে না আশাবাদ ব্যক্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, সকল দলমত নির্মিশেষে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সব ধরনের অনুষ্ঠান পালন করবে।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, কান্তি খেলা ঘর আসর সহ বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সোমবার নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। সংগঠন গুলো বর্ষবরনে আয়োজন করছে নানা অনুষ্ঠান মালা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park