1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জামিনে মুক্ত কামাল উদ্দিন, বললেন ‘ভয় পাই না’ আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন টাঙ্গাইলে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে অপরাধ দমনে মোহাম্মদপুরে বসছে শত শত সিসিটিভি ক্যামেরা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তিতে নজরদারি বিজিবির ফুলবাড়ীতে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে নতুন আশ্রম চালু রেজিস্ট্রেশনে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়: আইনমন্ত্রী ডিসেম্বরে বড় শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত

আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। পাশাপাশি মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি মণ (৪০ কেজি) ধান বিক্রি করে কৃষক পাবেন ১ হাজার ৪০০ টাকা।

তিনি বলেন, ধান সংগ্রহ কার্যক্রম ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষকরাই প্রধান শক্তি। তাদের উৎপাদিত ধান যাতে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে জন্য প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। নির্ধারিত তিন লাখ মেট্রিক টনের বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে তা সংগ্রহের সুযোগ থাকবে বলেও জানান তিনি।

মিলারদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। কৃষক ও মিলারসহ সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে সরকারের নির্ধারিত সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

অনুষ্ঠানে আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ জন কৃষকের হাতে প্রণোদনা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান। এ ছাড়া বক্তব্য দেন খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, কৃষক মুগুর আলী এবং মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park