1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

লাহোরে নেতৃত্ব প্রশিক্ষণে গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন। তাঁদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। রোববার (৮ নভেম্বর) তাঁরা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পাকিস্তান হাইকমিশন, ঢাকা এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনার ইমরান হায়দার জানান, এ কর্মসূচির প্রথম ব্যাচে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা অংশ নিয়ে এ বছরের শুরুতে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এবারের প্রতিনিধি দলটি কর্মসূচির দ্বিতীয় ব্যাচ।

তাঁর মতে, দুই ব্যাচের অংশগ্রহণ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ার প্রতিফলন। সরকারি কর্মকর্তাদের এ ধরনের প্রশিক্ষণ ও পেশাগত বিনিময় দুই দেশের পারস্পরিক যোগাযোগ জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park