1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

‘হাসিনা আর ফিরবেন না’, সখীপুরে বললেন মন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন কথা শুনে কেউ যেন দিবাস্বপ্ন না দেখেন। তাঁর দাবি, এ ধরনের কথা বলে শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলছেন।

আহমেদ আযম খান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আদালতের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, সখীপুরের মানুষকে হয়রানি করা উচিত নয়। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বাতিলের বিষয়ে জাতীয় সংসদে দুবার কথা বলেছেন এবং বিষয়টি নিয়ে বনমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park