1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঋষিপাড়ায় পুলিশের অভিযানে মাদকসহ বাপ্পি সাহা ও সহযোগী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বাপ্পি সাহা ও তাঁর এক সহযোগীকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার বাপ্পি সাহা ঋষিপাড়া এলাকার মৃত রিপন সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সদর থানা পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি সাহা ও তাঁর এক সহযোগীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কিছু ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park