
বর্তমান নিউজ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।
মন্দির কমিটির সভাপতি রূপচান সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার এবং স্থানীয় বাসিন্দা রতন সরকার, দীপক সরকার, শ্যামল সাহা, ভুতা সাহা ও মাহিম সরকারসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আনন্দ কুমার গুপ্ত বলেন, পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরটি দীর্ঘদিন অবহেলিত ছিল। সরকারি অনুদান না পেয়ে গ্রামবাসী নিজেদের উদ্যোগে মন্দিরটি নির্মাণ করছেন। ভবিষ্যতে মন্দিরের জন্য সরকারি ও বেসরকারি অনুদান পেতে চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
ব/নি-ব/ত