1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন গাজীপুরে জানাজায় সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ এনসিপি ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, আটক ৫ পূর্ব কোয়ারপুর দুর্গা মন্দিরের নির্মাণকাজ উদ্বোধন করলেন আনন্দ কুমার গুপ্ত প্রবৃদ্ধি কমায় ক্যানভায় পুনর্গঠন, প্রভাব পড়ছে ১,২৭১ পদে ‘৪ দিন গ্যাস থাকবে না’—গুজব, কিছু এলাকায় চাপ কমতে পারে গারো পাহাড়ে পাথর-বালু লুট, হুমকিতে প্রকৃতি ‘পুলিশের প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার আছে’: জাহেদ উর রহমান মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা দেখছেন ডিএনসিসি প্রশাসক

‘৪ দিন গ্যাস থাকবে না’—গুজব, কিছু এলাকায় চাপ কমতে পারে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলেছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না; তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িক স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

চার দিন গ্যাস থাকবে না—এমন তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ফটোকার্ডে বিভ্রান্ত না হতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park