1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

দীর্ঘ ২০ বছর পর আগামী ৫ নভেম্বর বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর আগমন ঘিরে জেলাজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বাসস, বাসস

এর আগে ২০০৬ সালে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর এবারই প্রথম বাগেরহাট সফরে যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাগেরহাট শহরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও প্রস্তুতি চলছে। জেলা ছাত্রদল লিফলেট বিতরণ, আনন্দ মিছিল ও প্রচারণা চালাচ্ছে। জেলা যুবদলের নেতাকর্মীরাও আনন্দ মিছিল ও গণসংযোগের মাধ্যমে সফরকে স্বাগত জানাচ্ছেন।

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর আগমনের বার্তা পৌঁছে দিতে পৃথক দল কাজ করছে।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ২০০৬ সালের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। দীর্ঘ সময় পর তাঁর বাগেরহাটে ফেরার খবরে যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park