1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

‘৪ দিন গ্যাস থাকবে না’—গুজব, কিছু এলাকায় চাপ কমতে পারে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলেছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না; তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িক স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

চার দিন গ্যাস থাকবে না—এমন তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ফটোকার্ডে বিভ্রান্ত না হতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park