1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বেড়ে ২,০৬০ টাকা বাস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানালেন আবিদ রহমান ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭ বাদাম বিক্রেতা থেকে স্কুলশিক্ষার্থী, ৮ বছরের হাসানের পাশে ডিসি ফরিদা ছয় বিঘা জমির বিনিময়ে কেনা রেডিও, শেষ পর্যন্ত বিক্রি মাত্র ১৮০ টাকায় ৫১ বছরের বিরতি ভেঙে ভোট, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে টিপুর জয় ক্যালিফোর্নিয়া থেকে রিমোট কন্ট্রোলে চলত কুশ ল্যাব, অবশেষে গ্রেপ্তার তৌসিফ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৪ কোটি টাকার আধুনিক খেলার মাঠ পাচ্ছে টাঙ্গাইলের বাবুপুর

বাস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানালেন আবিদ রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় বাস সার্ভিস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ কলেজ সমন্বয় কমিটি।

কমিটির প্রধান সমন্বয়কারী আবিদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত-ভোগান্তি কমাতে কলেজ প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানেও কলেজ প্রশাসন আন্তরিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করে সংগঠনটি।

বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ায় কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আবিদ রহমান
প্রধান সমন্বয়কারী
জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ কলেজ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park