নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় বাস সার্ভিস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ কলেজ সমন্বয় কমিটি।
কমিটির প্রধান সমন্বয়কারী আবিদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত-ভোগান্তি কমাতে কলেজ প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানেও কলেজ প্রশাসন আন্তরিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করে সংগঠনটি।
বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ায় কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
আবিদ রহমান
প্রধান সমন্বয়কারী
জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ কলেজ