1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বেড়ে ২,০৬০ টাকা বাস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানালেন আবিদ রহমান ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭ বাদাম বিক্রেতা থেকে স্কুলশিক্ষার্থী, ৮ বছরের হাসানের পাশে ডিসি ফরিদা ছয় বিঘা জমির বিনিময়ে কেনা রেডিও, শেষ পর্যন্ত বিক্রি মাত্র ১৮০ টাকায় ৫১ বছরের বিরতি ভেঙে ভোট, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে টিপুর জয় ক্যালিফোর্নিয়া থেকে রিমোট কন্ট্রোলে চলত কুশ ল্যাব, অবশেষে গ্রেপ্তার তৌসিফ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৪ কোটি টাকার আধুনিক খেলার মাঠ পাচ্ছে টাঙ্গাইলের বাবুপুর

রেড ক্রিসেন্টের নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে অংশ নিলেন আজিজুর রহমান মোল্লা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নেন নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।

শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ১৯৭৫ সালে ইউনিট প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ব্যালটে কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। মোট ৯৯৭ জন আজীবন সদস্য ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোট দেন।

সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রেজাউল করিম খান পেয়েছেন ১৫৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নবী হোসেন।

কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য নির্বাচনে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়া অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park