
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা আনিসুর রহমান নাইম।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ১৯৭৫ সালে ইউনিট প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ব্যালটে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোট দেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রেজাউল করিম খান পেয়েছেন ১৫৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাডভোকেট মো. নবী হোসেন।
কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য নির্বাচনে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ২৯৯, অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।