1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

“জীবাশ্ম জ্বালানি বন্ধ করো, নবায়ণযোগ্য জ্বালানীতে বিনিয়োগ করো” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ফ্রাইডে ফর ফিউচার এ স্ট্রাইকের আয়োজন করে। এ কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ, রোটারেক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ, মুক্ততরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ, ফায়ার ভলেন্টিয়ার নারায়ণগঞ্জসহ বিভিন্ন সংগঠনের শতাধিক তরুণ অংশ গ্রহন করেন।

জলবায়ু সুবিচার নিশ্চিতে এ সময় তারা জ্বালানীর ব্যাবহার কমাতে ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

পরে তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এং কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানের সাথে মিছিল করেন।

এই স্ট্রাইকে উপস্থিত ছিলেন, মোঃরাশিক নাওয়াল সভাপতি লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ, জয় দত্ত প্রতিষ্ঠাতা মুক্ততরী, মোঃ তোফাজ্জল হোসেন সভাপতি এবং মোছাঃ রোকেয়া আমান সাধারণ সম্পাদক রোটারেক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ, সানজিদা মিতু উপযুব প্রধান-১ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ মিছিল শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও প্রতিবছর এর ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। তবে এ নিয়ে নেই যথাযথ কোন পদক্ষেপ নেই। জ্বালানী পুড়ে প্রতিনিয়ত কার্বণ নিঃসরণ এর এই অব্যাহত যাত্রা যেন থামছেই না।

তাই আমরা ক্লাইমেট স্ট্রাইকে গ্রীণ হাউস গ্যাস নিঃসরণ কমানো, জ্বালানি নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ দাবি করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park