1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদ্রাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী চারজনের শরীর ৫০–৬০ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক মদনপুরে সমবায় মার্কেট দখল, বিচার চায় ভুক্তভোগীরা নয়াপল্টনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেত্রী লিপি খন্দকার নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনায়েত নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিম ও মেম্বার পদপ্রার্থী সোহেল খানের নেতৃত্ব মশক নিধন কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক : মশক নিধন কর্মসূচি”—যা আমাদের জনস্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি মহান উদ্যোগ।

শনিবার ( ২৫শে এপ্রিল) ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে এবং এক নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল খানের নেতৃত্বে এক মশক নিদন কর্মসূচি’তে এসব কথা বলেন।

এ সনয় সোহেল খান টীমের পক্ষ থেকে বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বিষয় মশক নিধন কর্মসূচি। যা আমাদের জনস্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি উদ্যোগ।

তিনি আরো বলেন, আমরা সবাই জানি, মশা শুধু বিরক্তির কারণ নয়, বরং এটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া সহ নানা মারাত্মক রোগের বাহক। প্রতি বছর এইসব রোগে বহু মানুষ আক্রান্ত হয়, এমনকি অনেকেই প্রাণ হারায়। তাই মশা নিধন শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য হিসাবে আমরা মানবতায় পাশে দাড়ানোর চেষ্টা মাত্র।
মশার বিস্তার মূলত আমাদের অসচেতনতার ফল। যেখানে-সেখানে পানি জমে থাকা, অপরিষ্কার পরিবেশ, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি—এসবই মশার বংশবিস্তারের জন্য আদর্শ স্থান তৈরি করে। তাই মশা নিধনের জন্য শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা।

এনায়েত নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিমের সম্মানিত সভাপতি মাওলানা ইউনুস আলী বলেন , বাসাবাড়ি ও আশেপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মশারি ব্যবহার এবং প্রয়োজনে রিপেলেন্ট ব্যবহার করতে হবে। স্থানীয় প্রশাসনের মশক নিধন কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করতে হবে। আমরা যদি সবাই সচেতন হই এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে মশাবাহিত রোগ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখতে হবে—“নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি”—এই নীতিতেই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, আমি এই কর্মসূচির সফলতা কামনা করছি এবং আশা করছি, আমরা সবাই মিলে একটি স্বাস্থ্যসম্মত, মশামুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবো।

এ সময় , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিমের সম্মানিত সভাপতি মাওলানা ইউনুস আলী অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার গাজী সদস্য মোঃ কাজিম উদ্দিন মোহাম্মদ আলী নেওয়াজ, ডাক্তার মোঃ অলিউল্লাহ মোহাম্মদ রাকিব, মোঃ শাওন মোহাম্মদ সাঈদ মোহাম্মদ খবির মোঃ রনি, মোঃ লিটন মিয়া, মোহাম্মদ আখতার হোসেন হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন মোহাম্মদ মামুন মোঃ জহিরুল ইসলাম রনি সহ অন্যান্য সদস্যবৃন্দ এলাকাবাসির পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শরীফ আহমেদ লিপন, মোহাম্মদ তৈয়ব, মোঃ রিপন সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park