1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদ্রাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী চারজনের শরীর ৫০–৬০ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক মদনপুরে সমবায় মার্কেট দখল, বিচার চায় ভুক্তভোগীরা নয়াপল্টনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেত্রী লিপি খন্দকার নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা কারাগারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগারের সংলগ্ন সস্তাপুর এলাকায় একটি ঝুট (কাপড়ের টুকরা) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানপাট ও গুদামে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের চায়ের দোকান, মোটরসাইকেল সার্ভিসিং দোকান ও অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দূর থেকে দেখা যায়, এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকান ও গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত এলাকা ত্যাগ করতে শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিকতা ফিরে আসছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park