1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

রমজানের শুভেচ্ছা জানালেন রাকিবুল ইসলাম রাকিব, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩০৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নাসিক মেয়র পদপ্রার্থী, স্টার্কট্রি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ এনে দেয়। এ মাস আমাদের ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি উল্লেখ করেন, সমাজের বিত্তবানদের উচিত এই সময়ে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি সামাজিক দায়বদ্ধতা পালনেরও মাস। আমরা যদি রমজানের চেতনাকে ধারণ করি, তাহলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি সম্ভাবনাময় নগরী। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ শহরকে আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে রূপান্তর করা সম্ভব। তিনি সকলের প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা বজায় রেখে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—পবিত্র এই মাসের উসিলায় যেন নারায়ণগঞ্জসহ সমগ্র দেশ শান্তি, কল্যাণ ও উন্নতির পথে এগিয়ে যায়। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park