
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এডভোকেট সাখাওয়াত হোসেন খান-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ১২নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রনি সহ দলীয় নেতাকর্মীরা।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, “এডভোকেট সাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও সততা নগর পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।”
তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে নগরবাসী জলাবদ্ধতা, সড়ক সংস্কার, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করছে। নতুন প্রশাসকের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এসব সমস্যা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ মোস্তাফিজুর রহমান রনি বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক শহর। এই শহরের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসকের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা বিশ্বাস করি, এডভোকেট সাখাওয়াত হোসেন খান সকল রাজনৈতিক মতভেদ ভুলে নগরবাসীর কল্যাণে কাজ করবেন।”
শুভেচ্ছা জানানো অন্যান্য নেতাকর্মীরাও নতুন প্রশাসকের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং নগর উন্নয়নের যেকোনো ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।