1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহানের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
এমপি নজরুল ইসলাম আজাদের ঘনিষ্ঠ কর্মীর জানাজায় শোকের মাতম, বাড়িতে ছুটে গেলেন রাকিবুল ইসলাম রাকিব
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আতাউর রহমানের ছেলে সোহান। তিনি মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাওয়ার পথে একটি দ্রুতগতির বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তরুণ সোহানের অকাল মৃত্যুতে সাতগ্রাম ইউনিয়নসহ পুরো আড়াইহাজার উপজেলায় নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ–এর ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের নিয়ে দ্রুত সোহানের বাড়িতে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
জানা গেছে, সোহান ছিলেন এমপি নজরুল ইসলাম আজাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী। রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন এবং এলাকায় সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সোহানের নামাজে জানাজায় বিপুলসংখ্যক এলাকাবাসী ও নেতাকর্মী অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park