1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম সাহেবের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, মোড় ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আলহাজ্ব এডভোকেট আবুল কালাম সাহেব একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
স্বেচ্ছাসেবক দলের নেতারা আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তবে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং অনেকেই ধানের শীষের প্রতি সমর্থন প্রকাশ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park