1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ–৪ আসন ফতুল্লা: জনমতের শীর্ষে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ–৪ আসনের ফতুল্লা এলাকায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা ও আস্থা। দীর্ঘদিনের পরিচিত মুখ, সমাজসেবায় সক্রিয় ভূমিকা এবং এলাকার সার্বিক উন্নয়নে স্পষ্ট পরিকল্পনার কারণে ভোটারদের কাছে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে শাহ আলম উন্নয়ন, কর্মসংস্থান, মাদকবিরোধী অভিযান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার কথাবার্তায় বাস্তবতার ছাপ এবং এলাকার সমস্যাগুলো সম্পর্কে গভীর ধারণা ভোটারদের আস্থা আরও দৃঢ় করেছে।
ফতুল্লাবাসীর একাংশের মতে, দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম মানুষের কথা শুনছেন, মানুষের কাছেই থাকছেন—এটাই তার বড় শক্তি। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতীত ভূমিকার কারণে অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, নিরাপত্তা ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে।
এলাকাজুড়ে পোস্টার, লিফলেট ও উঠান বৈঠকে জনসমর্থনের প্রতিফলন স্পষ্ট। অনেক ভোটার বলছেন, “ফতুল্লার আস্থা এখন আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমকে ঘিরেই।” সব মিলিয়ে নারায়ণগঞ্জ–৪ আসনে জনমতের পাল্লা ক্রমেই শাহ আলমের দিকেই ঝুঁকছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park