1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আমি ভাগবাটোয়ারা করতে আসিনি, নারায়ণগঞ্জ শহর-বন্দরকে বদলাতে এসেছি: তারিকুল

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :

তারিকুল ইসলাম সুজন বলেন, “আমি ভাগবাটোয়ারা করতে আসিনি। নারায়ণগঞ্জ শহর-বন্দরকে বদলাতে এসেছি। এখানে রাজনীতি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থের জন্য নয়।”

তারিকুল বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের মানুষ উন্নয়নের নামে প্রতারণার শিকার হয়েছে। নাগরিক সেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। “এই শহরকে আর অনিশ্চয়তার মধ্যে থাকতে দেওয়া যাবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা হবে আমার রাজনীতির মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, শহর-বন্দরের ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। “ভয়মুক্ত নারায়ণগঞ্জ গড়তে হলে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই।”

তারিকুল বলেন, জনপ্রতিনিধি মানে ক্ষমতার মালিক নয়, জনগণের সেবক। “আমি চাই এমন একটি নারায়ণগঞ্জ, যেখানে নাগরিক মর্যাদা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে এবং সাধারণ মানুষই হবে রাষ্ট্রের প্রকৃত শক্তি।”

তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ শহর-বন্দরকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park