1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ধুপ্তারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণা, জনসমাগমে মুখর আড়াইহাজার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পঠিত

বর্তমান নিউজ রিপোর্ট:
নারায়ণগঞ্জ–২ আসন আড়াইহাজার থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আড়াইহাজারের সাত লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলার ধুপ্তারা ৪নং ইউনিয়নে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।
সকাল থেকে শুরু হওয়া এ প্রচারণায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা ঘুরে জননেতা নজরুল ইসলাম আজাদ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন।
প্রচারণায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নজরুল ইসলাম আজাদের মমতাময়ী মা। তাঁর উপস্থিতিতে নারী ভোটারদের মাঝে আলাদা উৎসাহ ও আবেগ লক্ষ্য করা যায়। এ সময় তিনি সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নজরুল ইসলাম আজাদ সব সময় মানুষের পাশে থেকেছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা তার পাশে থাকবেন।”
এ প্রচারণায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী ও পুরুষ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয় ধুপ্তারা ইউনিয়নের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো।
স্থানীয় ভোটাররা জানান, জননেতা নজরুল ইসলাম আজাদ একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে আড়াইহাজারে সুপরিচিত। তাঁর এ গণসংযোগে তারা আশাবাদী হয়ে উঠেছেন।
সব মিলিয়ে ধুপ্তারা ৪নং ইউনিয়নে অনুষ্ঠিত এ নির্বাচনী প্রচারণা আড়াইহাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park