1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জে বিএনপির উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৪৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের পাশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর পক্ষে ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ খানের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মানবিক এই কর্মসূচিতে অসহায়দের কে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাবার তুলে দেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। এ সময় এলাকার দুস্থ ও ছিন্নমূল মানুষদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান কঠিন সময়ে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ খানের উদ্যোগে এই খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park