
বর্তমান নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জ প্রতিনিধ।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে একটি গুরুত্বপূর্ণ আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। স্টেশনে কর্মরত সংশ্লিষ্ট সূত্র জানায়, অজ্ঞাত পরিচয়ের একটি আইডি কার্ড পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আইডি কার্ডটি বর্তমানে নারায়ণগঞ্জ রেলস্টেশনের রেল তথ্য পরিচালক সবুজের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি জানান, আইডি কার্ডটির মালিককে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকৃত মালিক শনাক্ত হলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইডি কার্ডটি তাকে হস্তান্তর করা হবে।
রেলস্টেশন কর্তৃপক্ষ আরও জানায়, কোনো ব্যক্তি যদি আইডি কার্ডটি হারিয়ে থাকেন, তবে প্রয়োজনীয় পরিচয়পত্র ও প্রমাণসহ নারায়ণগঞ্জ রেলস্টেশনের রেল তথ্য দপ্তরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, যাত্রীদের গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত উদ্ধার ও ফেরত দেওয়া সম্ভব হয় বলে জানান স্টেশন সংশ্লিষ্টরা।