1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করলেন নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৯০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট :বিশেষ প্রতিবেদক।
নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি ওমরাহ পালনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করবেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া করবেন।
নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলায় তৃণমূল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সম্প্রতি নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে তার ওমরাহ পালনকে অনেকেই আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত কামনার অংশ হিসেবে দেখছেন।
পবিত্র ওমরাহ পালন শেষে তিনি দেশে প্রত্যাবর্তন করে আড়াইহাজারবাসীর অধিকার আদায়, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে তার পবিত্র সফর শান্তিপূর্ণ ও কবুল হোক—এই প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলা ও আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park