1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

কুচক্রী মহলের অপপ্রচেষ্টা: ভুয়া ফেসবুক আইডি ও বিভ্রান্তিকর সংবাদে নজরুল ইসলাম আজাদ ও রাকিবুল ইসলাম রাকিবকে মানহানির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪০৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক: বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আড়াইহাজারবাসীর আস্থাভাজন জননেতা নজরুল ইসলাম আজাদ এবং তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্র করে একটি কুচক্র মহল পরিকল্পিতভাবে মানহানির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ভুয়া নাম ও পরিচয়ে ফেসবুক আইডি ও পেজ খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে নজরুল ইসলাম আজাদ ও রাকিবুল ইসলাম রাকিবের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, এই অপপ্রচারে জড়িতদের মধ্যে আওয়ামী লীগের ধোসর অংশের কিছু ব্যক্তি এবং বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফুঁসে ওঠা একটি গোষ্ঠী রয়েছে। তারা কথিত কিছু সাংবাদিককে অর্থের বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে উৎসাহিত করছে বলে অভিযোগ।
এদিকে আড়াইহাজার নির্বাচনী এলাকায় পর্যবেক্ষক সদস্য হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কিছু কথিত সাংবাদিক ভুলভাবে সংবাদ প্রকাশ করে দাবি করছেন—এই দায়িত্ব নাকি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব পেয়েছেন, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ করা হলে নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব স্পষ্টভাবে জানান,
“এই দায়িত্ব আমি পাইনি। এটি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দায়িত্ব। আমাকে জড়িয়ে যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনকে সামনে রেখে জননেতা নজরুল ইসলাম আজাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচারে নেমেছে। তারা এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park