1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২৮৯ বার পঠিত

নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকলকে আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সুখ। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, নতুন বছরে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে দেশবাসী ও প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
শুভ নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সার্বিক মঙ্গল, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park