1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নববর্ষ শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরকে স্বাগত জানিয়ে সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশা নিয়ে আসে। অতীতের সকল দুঃখ-বেদনা, হতাশা ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরে দেশ ও জাতি এগিয়ে যাবে—এমনটাই তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনে নববর্ষ নতুন প্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট টিপু দেশবাসীর পাশাপাশি প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন এবং নতুন বছরে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি তাঁর শুভেচ্ছা বার্তা শেষ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park