1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ধানের শীষের মনোনয়ন জমা দিলেন নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি রিটার্নিং অফিসার আসাদুর রহমানের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যেই ধানের শীষ প্রতীকের পক্ষে মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন জমা প্রদানকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ী। এ সময় মনোনয়ন কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম আজাদ বলেন,
“আড়াইহাজারের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।”
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করা হবে। আড়াইহাজারবাসীর ভালোবাসা ও সমর্থনই তাঁর এগিয়ে চলার প্রধান শক্তি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, নজরুল ইসলাম আজাদ একজন ত্যাগী, সৎ ও গ্রহণযোগ্য নেতা। দীর্ঘদিন ধরে তিনি আড়াইহাজারের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
মনোনয়ন জমা উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো এলাকা ছিল শান্ত ও সুশৃঙ্খল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park