
বর্তমান নিউজ ডেস্ক :
নিজস্ব প্রতিবেদক | আড়াইহাজার (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জ–২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা নজরুল ইসলাম আজাদ-এর পক্ষে আড়াইহাজারে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার নির্ধারিত সময়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুতফর রহমান আবদু ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারের একজন পরীক্ষিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন পত্র সংগ্রহ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ আরও জানান, আগামী দিনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তোলা হবে।
উল্লেখ্য, নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এবং আড়াইহাজারবাসীর অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।