1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর খোঁজখবর নিতে ছুটে গেলেন যুবকল্যাণ সংগঠক ফয়সাল আবেদ হিমু ও সাংবাদিক বৃন্দ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার তার নিজ বাসভবনে ছুটে যান নারায়ণগঞ্জ যুব কল্যাণের সমন্বয়ক ফয়সাল আবেদ হিমু, সংগঠনের সদস্য মোঃ সোহাগ এবং স্থানীয় বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় তারা আনুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ফয়সাল আবেদ হিমু বলেন,
“আনু ভাই আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। ডেঙ্গুতে তার অসুস্থতার খবর আমরা শোনার পরই দেখতে চলে আসি। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।”

সাংবাদিকরাও তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বলেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন।

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনায় বার্তা প্রকাশ করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park