1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

বিভার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভার উদ্যোগে প্রায় হাজার দুঃস্থ নগরবাসীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও শতাধিক ছানি অপারেশনের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন বিভা হাসানের কার্যালয়ে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
লায়ন্স ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের সহযোগিতায় এ কার্যক্রমে অংশগ্রহণ করে চারজন চক্ষু চিকিৎসক। এ সময় তারা নাসিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬, ১৭ ও ১৮ ওয়ার্ডের হাজার নগরবাসীদের চোখ পরীক্ষা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এ কার্যক্রমে আরও সহযোগিতা করেন ২০জন স্বেচ্ছাসেবী।
নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেনা বেগম (৬২)। পরীক্ষা শেষে তার চোখে ছানি ধরা পরেছে। চিকিৎসক তাকে ওষুধ দিয়ে আগামী সোমবার অপারেশনের জন্য আসতে বলেন। আমেনা বেগম বলেন, “অনেক বছর ধইরাই চোখে ভালো দেখি না। কিন্তু অসহায় মানুষ, চিকিৎসার টাকা নাই। তাই এতোদিন কিছু করতে পারি নাই। ওইদিন মাইকিং শুনে আজ আসছি। চোখ দেখে বলছে, সোমবার অপারেশন করবে। আমি অনেক খুশী, আবার চোখে দেখমু।”
আরেক সেবাপ্রার্থী দেওয়ান তোফাজ্জল হোসেন বলেন, “গরিব মানুষের পক্ষে অনেক খরচ করে চিকিৎসা করা সম্ভব হয় না। এমন আয়োজন নিয়মিত হলে, আমাদের মতো মানুষগুলার ভালো হয়। বিভা আপাকে ধন্যবাদ, এমন একটি আয়োজন করার জন্য।”
আফসানা আফরোজ বিভা বলেন, “আমাদের সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য লায়ন্স ক্লাবের সহযোগিতায় এ কার্যক্রম প্রথম করেছি। আমার তিন ওয়ার্ডের প্রায় হাজারো নগরবাসীদের চোখ পরীক্ষা ও চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে প্রায় একশ রোগীর তালিকা করা হয়েছে। আগামী সোমবার তাদের ছানি অপারেশন করা হবে। দুঃস্থ নগরবাসীদের জন্য আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park